শিরোনাম
মিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ
down of head

শুরুর উত্থান ধরে রাখতে পারেনি সূচক

শুরুতে সূচকের উত্থান ঘটলেও শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। সূচকের পাশাপাশি এক্সচেঞ্জটিতে অধিকাংশ শেয়ারের লেনদেন কমেছে। তবে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর দিকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। ৫ মিনিট পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। এর পর থেকেই সূচকের পতন শুরু হয়। তবে অল্প সময় পরেই আবারো ঘুরে দাঁড়াতে শুরু করে। লেনদেন শুরুর ১ ঘণ্টা ২০ মিনিট পর সূচকে ৪৫ পয়েন্ট যোগ হয়। তবে শেষ পর্যন্ত সেই উত্থান ধরে রাখতে পারেনি সূচক। এর পর থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ করে ডিএসই।

ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫ দশমিক ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৭ হাজার ৯১ দশমিক ৮২ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪৮০ দশমিক ৩২ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ১১ পয়েন্ট কমে গতকাল ২ হাজার ৬৮৩ দশমিক ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে।

সূচক কমলেও ডিএসইতে গতকাল টাকার অংকে লেনদেন বেড়েছে। এক্সচেঞ্জটিতে গতকাল ১ হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২২৭টির। আর অপরিবর্তিত ছিল ১৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৪৩ দশমিক ৫০ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ৮ দশমিক ৩১ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ৭ দশমিক ৮০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৬৬ শতাংশ।

দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৪৫৯ দশমিক ৮১ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৫টির। আর অপরিবর্তিত ছিল ৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৭১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩ কোটি টাকা।

সম্পর্কিত খবর