শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

থাইল্যান্ডে চাল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা

টানা দুই মাস ভয়াবহ বন্যা সত্ত্বেও থাইল্যান্ডে চাল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২১-২২ বিপণন মৌসুমে কৃষিপণ্যটির উৎপাদন বিদায়ী মৌসুমের তুলনায় ১১ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

থাইল্যান্ড চাল রফতানিতে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ। পূর্বাভাস বলছে, চলতি মৌসুমে দেশটির চাল রফতানি গত মৌসুমের তুলনায় ২ শতাংশ বেড়ে ৫৮ লাখ টনে পৌঁছতে পারে। জুলাইয়েও একই পূর্বাভাস দিয়েছিল ইউএসডিএ। তবে কনটেইনার সংকটের কারণে কিছুটা বিপত্তিতে পড়তে পারেন রফতানিকারকরা।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মার্কিন ডলারের বিপরীতে কমে যায় থাই বাতের বিনিয়োগমূল্য। ফলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় কমেছে থাইল্যান্ডের চালের দাম। সাশ্রয়ী হওয়ায় আমদানিকারক দেশগুলোয় থাই চালের কদর বাড়ছে।

শুধু রফতানিযোগ্য চালই নয়, বরং মিলগেটেও চালের দাম নিম্নমুখী। বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইউএসডিএ বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে স্থানীয় বাজারে সুগন্ধিযুক্ত ও আঠালো চালের দাম লক্ষণীয় মাত্রায় কমে যায়। স্থানীয় ও বৈদেশিক চাহিদা দুর্বল হয়ে পড়ায় বাজারে মন্দা ভাব দেখা দিয়েছে।

সম্পর্কিত খবর