শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

লোকসানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

অর্থবাংলা :  এবার লোকসানের খাতায় নাম লিখিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ, পরিচালন আয় কমে যাওয়া, খেলাপি ঋণ ও প্রভিশনের পরিমাণ বেড়ে যাওয়ায় দুর্দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পরপর আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই আলোকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে আর্থিক প্রতিবেদন প্রকাশ করে।

এ প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকটির বিনিয়োগ ও কমিশন থেকে আয় আগের বছরের তুলনায় বেড়েছে। কিন্তু আমনতকারীদের আমানতের বিপরীতে যে পরিমাণ মুনাফা দিয়েছে তার তুলনায় আয় বাড়েনি। ফলে কমেছে পরিচালন মুনাফা।

অপরদিকে বেড়েছে ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতাসহ বিভিন্ন পারিতোষিক। এর সঙ্গে প্রভিশনবাবদ রাখতে হয়েছে মোটা অঙ্কের টাকা। ফলে চূড়ান্তভাবে ব্যাংকটি লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে ব্যবসা করা ব্যাংকগুলো এখন খুব একটা ভালো অবস্থানে নেই। কয়েক বছর ধরে বেশকিছু ব্যাংক স্ট্রাগল করছে। ব্যাংকগুলোয় সুশাসনের অভাব দেখা দিয়েছে। এমডিদের বেতন-ভাতার ক্ষেত্রেও কোনো শৃঙ্খলা নেই। যে যেমন খুশি পারিশ্রমিক নিচ্ছে। এর ফলে ব্যাংকের খরচের মাত্রা বেড়ে যাচ্ছে। খরচের মাত্রা বেড়ে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সুশাসনের অভাবর তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক বিনিয়োগ থেকে আয় করে ৭২৫ কোটি ২৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫৯ কোটি ৬০ লাখ। অর্থাৎ আগের বছরের তুলনায় ব্যাংকটির বিনিয়োগ থেকে আয় বেড়েছে ৬৫ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ থেকেও ব্যাংকটির আয় বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ থেকে আয় হয় ১৮ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল নয় কোটি ৩৩ লাখ। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার ও সিকিউরিটিজের বিনিয়োগ থেকে আয় বেড়েছে নয় কোটি ছয় লাখ টাকা।

অপরদিকে আমানতকারীদের আমানতের বিপরীতে মুনাফাবাবদ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে দিতে হয় ৫১৯ কোটি ২৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩৬ কোটি ৮০ লাখ। অর্থাৎ আমানতের বিপরীতে মুনাফা পরিশোধে ব্যাংকটির ব্যয় বেড়েছে ৮২ কোটি ৪৫ লাখ টাকা।

এ ব্যয় বাড়ার কারণে ব্যাংকটির পরিচালন আয় আগের বছরের তুলনায় কমে গেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকটির পরিচালন আয় হয় ৩০২ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৭ কোটি ১৮ লাখ। এ হিসাবে আগের বছরের তুলনায় পরিচালন আয় কমেছে চার কোটি ৩৮ লাখ টাকা।

পরিচালন আয় কমে গেলেও ব্যবস্থাপনা পরিচালকের পেছনে ব্যাংকটির ব্যয় বেড়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বেতন-ভাতাসহ বিভিন্ন পারিতোষিকবাবদ ব্যাংক থেকে নেন ৪৩ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ লাখ ৩০ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংক থেকে নেন এক কোটি ৪৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল এক কোটি ২৭ লাখ।

ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি ব্যাংকটির পরিচালকদের পেছনেও মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। তবে এ খরচের পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে পরিচালকরা সম্মানিবাবদ ব্যাংক থেকে নেন সাত লাখ ৯০ হাজার টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৬ লাখ ৮১ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে পরিচালকরা সম্মানিবাবদ নেন ৮৬ লাখ ৮৫ হাজার টাকা, যা আগের বছরে ছিল এক কোটি ১২ লাখ ৭৩ হাজার টাকা।

এদিকে ব্যাংকটির দেয়া ঋণের বড় একটি অংশ খেলাপি হয়ে গেছে। এ কারণে মোটা অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে।

জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকটির কী পরিমাণ ঋণ খেলাপি হয়েছে, এ তথ্য পাওয়া যায়নি। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল এক হাজার ৮৯৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল এক হাজার ৪২২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে প্রায় ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে।

বড় অঙ্কের ঋণ খেলাপি হওয়ায় ব্যাংকটিকে মোটা অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরের জন্য প্রভিশন রাখতে হয় ১১৪ কোটি ৭০ লাখ টাকা। আগের বছরের একই সময়ে রাখা প্রভিশনের পরিমাণ ছিল ৬৮ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ প্রভিশনের পরিমাণ বেড়েছে ৪৫ কোটি ৮৪ লাখ টাকা।

খেলাপি ঋণের কারণে প্রভিশন বেড়ে যাওয়া ব্যাংকটি চূড়ান্তভাবে লোকসানের খাতায় নাম লিখিয়েছে। জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকটির লোকসান হয় ২৮ কোটি ৬৭ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি ৩০ পয়সা হারে ৩৯ কোটি ১৯ লাখ টাকা মুনাফা হয়েছিল।

সার্বিক বিষয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর