শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এসিড হামলার মামলায় সংগীতশিল্পী মিলার বিচার শুরু

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে এসিড হামলা ও হত্যাচেষ্টার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না এ আদেশ দেন।

জানা গেছে, ২০১৯ সালের গত ৫ জুন রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মিলা ছাড়া অন্য আসামি হলেন—পিস জন পিটার হালদার কিম। তাঁকে মিলার সহযোগী দেখানো হয়েছে।

২০১৯ সালের ৫ জুন সন্ধ্যায় এসিড হামলার শিকার হন বলে গণমাধ্যমকে জানান মিলার সাবেক স্বামী পারভেজ সানজারি। ওই দিন রাত ৮টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

২০১৭ সালের অক্টোবরে মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এরপর পারভেজ সানজারি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। বর্তমানে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৯ নম্বর আদালতে মামলার বিচার চলছে।

এর আগে ২০১৭ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিলা ও পারভেজ সানজারি। দুই মাস পরেই তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।

এ ছাড়া মিলার বিরুদ্ধে তাঁর সাবেক স্বামী ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করেছেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি ইউনিট তদন্ত করছে।

সম্পর্কিত খবর