শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতের জলপাইগুড়িতে হাতির তাণ্ডব, ১৪৪ ধারা জারি

ভারতের জলপাইগুড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুটি হাতি। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। খবর জিনিউজ ও নিউজএইটিনের।

খবরে বলা হয়, রোববার হাতির তাণ্ডবের জেরে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তাতেও সাধারণ মানুষের আগ্রহ আটকানো যাচ্ছে না। প্রচুর মানুষ ভিড় করেছেন হাতি দুটিকে দেখতে। ইতিমধ্যেই তাদের জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে৷

রোববার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ঢুকে পড়ে দু’টি পূর্ণবয়স্ক হাতি। এর আগে শনিবার দিবাগত রাতভর এদিক-ওদিক ছুটে বেড়াল তারা। ওই হাতিগুলো এক পর্যায়ে কোভিড হাসপাতালে ঢুকে পড়ে। একইসঙ্গে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতিদুটি ৷ দ্রুত খবর দেওয়া হয় বনদফতরে ৷ খবর পেয়ে বন কর্মীরা চলে আসেন হাসপাতাল চত্বরে।

হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও হাজির হয়েছেন। তবে বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এই এলাকায় সাধারণত হাতি আসে না। কিন্তু রবিবার রাতে এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে হাতিদুটি এখনও না আসতে পারায় বড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজ এইটিনের খবরে বলা হয়, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালের ভিতরে হাতিদুটি ঢুকে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। করলা নদী পেরিয়ে হাতিদুটি কোভিড হাসপাতালের পিছনের পাঁচির ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে তারা চলে আসে আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ে। এমনকি রীতিমতো রাগে ফুঁসতে-ফুঁসতে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে তারা। এভাবে শহরের মধ্যে আগে কখনও হাতি ঢুকতে দেখেননি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

সম্পর্কিত খবর