শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রসুনের ভেতর ইয়াবা!

এবার রসুনের ভেতরে মিলল ইয়াবা। অভিনব কৌশল অবলম্বন করে রসুনের ভেতর ভরে ইয়াবা পাচারের সময় কিশোরগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে এক মাদক ব্যবসায়ী।

শুক্রবার ভোরে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দলের অভিযানে ধরা পড়ে এমন চোখ ধাঁধানো ঘটনা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তির হাতে বাজারের ব্যাগ দেখে সন্দেহ হয় তাদের। আর তখনই তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে র্যারব। ব্যাগের ভেতরে পাওয়া যায় রসুন। রসুনের ভেতর থেকে উদ্ধার করা হয় ১৭শ পিস ইয়াবা। এ ঘটনায় শরীফ আহম্মেদ (২৮) নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ইয়াবা ছাড়াও তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোনসেট ও মাদক বিক্রির নগদ ৬শ টাকা। গ্রেফতার শরীফ আহম্মেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের তালতলা গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম শোভন খান গ্রেফতার শরীফ আহম্মেদকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর