ইমরান হাশমির সঙ্গে ঝগড়া নিয়ে যা বললেন মল্লিকা

ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত অভিনীত সিনেমা ‘মার্ডার’ ২০০৪ সালে মুক্তি পেয়েছিল। ইরোটিক থ্রিলার ছবিটি প্রযোজনা করেছিলেন মহেশ ভাট ও মুকেশ ভাট।পরিচালনার দায়িত্বে ছিলেন অনুরাগ বসু। মার্কিন ছবি ‘আনফেথফুল’-এর প্রেক্ষাপটে তৈরি করা এই সিনেমা বক্স অফিসে ব্যাপকভাবে হিট হয়। সেই সাফল্যের পর মার্ডার ২ বা মার্ডার ৩ সিনেমাও তৈরি হয়েছিল।

পর্দায় ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াতে রসায়ন যতটা দর্শকরা দেখেছিলেন, তবে বাস্তবে তাদের মধ্যে ততটা রাসয়ন নেই।

‘মার্ডার’ সিনেমার শুটিং করতে গিয়ে হাশমি ও মল্লিকার মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকত। সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, জানি না কেন প্রত্যেক সহ-অভিনেতার সঙ্গে আমার ইগো নিয়ে সমস্যা হত। সহ-অভিনেতারা চাইত, তারা সেটে আসলে আমি দাঁড়িয়ে কেমন আছে তা জিজ্ঞেস করি, তোষামোদ করতে থাকি। কিন্তু আমার ব্যক্তিত্ব তা ছিল না। আমি হরিয়াণভি মেয়ে। জোর করে আমার কাছ থেকে কেউ তোষামোদ নিতে পারে না। এ নিয়ে আমার কিছু দ্বন্দ্বও হয়েছে।

তবে শুটিং শেষে সিনেমার প্রচারে ইমরান হাশমির সঙ্গে তার সখ্যতা হয়েছিল বলে জানান মল্লিকা। এই অভিনেত্রীর ভাষায়, ইমরান হাশমির সঙ্গে মার্ডার সিনেমার শুটিং ও পরে কিছু মজার বিষয় ঘটে। আমরা কথা বলতাম না, কিন্তু এখন মনে হয় এগুলো ছেলেমানুষী ছিল। সিনেমা প্রচারের সময় আমাদের বোঝাপড়া ভালো হয়। এর আগে কিছু অহেতুক বিষয় ছিল। আমার দিক থেকেও অনেক ছেলেমানুষী হয়েছে। আমিও কম ছিলাম না।

যদিও এখন হাশমির সঙ্গে তার যোগযোগ নেই বলে জানান মল্লিকা শেরাওয়াত। তিনি বলেন, তার সঙ্গে যোগযোগ হয় না। এটি খুবই দুঃখজনক। সহ-অভিনেতা হিসেবে তিনি খুবই চমৎকার ছিলেন। খুবই বন্ধুত্বপরায়ণ। অত্যন্ত ভালো ছেলে।

আগামীতে মল্লিকার দেখা মিলবে রজত কাপুর পরিচালিত আরকে/আরকেই ছবিতে।এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়া ‘নাকাব’ সিরিজেও দেখা মিলবে এই অভিনেত্রীর।

সম্পর্কিত খবর