শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

বন্ধ্যাত্ব চিকিৎসায় নবদিগন্তে বাংলাদেশ


Warning: Undefined variable $top_corner_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

Warning: Undefined variable $first_para_content in /home/arthoba2/public_html/wp-content/plugins/ads-master/ads-master.php on line 96

প্রথমবারের মতো স্টেম সেল প্রয়োগের মাধ্যমে বন্ধ্যাত্ব চিকিৎসায় নবদিগন্তে প্রবেশ করল বাংলাদেশ। নারীদের বন্ধ্যাত্ব দূরীকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিম্বাশয়ে স্টেম সেল থেরাপি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগে এ কার্যক্রমের চালু হয়েছে।

বিএসএমএমইউয়ে বন্ধ্যাত্ব চিকিৎসায় নবদিগন্তের উন্মোচন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউয়ের ডি-ব্লকে এই কার্যক্রমের উদ্বোধনের তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, স্টেম সেল চালু হওয়ায় প্রাথমিক ওভারিয়ান ফেলিউরের কারণে যে বন্ধ্যাত্বের সৃষ্টি হয় তার অবসান ঘটবে। যে নারী মা ডাক শুনতে পায় না তার মতো দুঃখী আর কেউ নেই। সন্তান না হওয়ায় অনেকের সংসার স্থায়ী হয় না।

তিনি বলেন, বিএসএমএমইউয়ে রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ দেশে বন্ধ্যাত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই বিভাগের আরও আধুনিকায়ন ও উন্নয়ন করা হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করে ও গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহায়তায় স্টেম সেল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিকসহ রিপ্রোডাকটিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর