শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিস্ফোরণে ইয়েমেনে নিহত ১২

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার (৩০ অক্টোবর) সংঘটিত এই ঘটনাটি পরিকল্পিত হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার বিমানবন্দরের বাইরের প্রবেশমুখের কাছে একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের শব্দ পুরো এডেন শহরজুড়ে শোনা যায়। বিস্ফোরণের কারণে ভেঙে যায় আশপাশের বাড়ি-ঘরের জানালা। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই ট্রাকটি পেট্রলজাত পণ্য পরিবহন করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেক মানুষ। বিস্ফোরণের কারণ এবং সময় এখনও জানা যায়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান কেন্দ্র এডেন। সাম্প্রতিক সময়ে শহরটিতে সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়।

সম্পর্কিত খবর