শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আরিচা রুটে আটকা ৪ শতাধিক ট্রাক

পাবনার কাজিরহাট ফেরিঘাটে পন্টুন ভেঙে দুই দিন যানবাহন পারাপার বন্ধ থাকায় এই নৌপথের দুদিকে আটকে আছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৫ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে।

এছাড়া ভেঙে যাওয়া পন্টুনের কারণে ঘাটে ভিড়তে না পেরে আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি দীর্ঘ সময় ধরে নদীতে নোঙর করেছিল। এর ফলে এই ফেরিঘাটে পারাপারের জন্য আসা যানবাহনের শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ চরমে পড়ে। শনিবার গভীর রাতে আরিচা ঘাট থেকে নতুন পন্টুন নিয়ে আসা হয় এবং সেটি স্থাপন করলে কিছুটা দুর্ভোগ কমে আসছে।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে ঘাটের একমাত্র পন্টুনটি হঠাৎ করেই ভেঙে যায়। এতে ফেরিঘাটে কোনো ফেরি ভিড়তে না পারায় বন্ধ ছিল ফেরি চলাচল। ফেরিঘাটের ভেঙে যাওয়া পন্টুনের কাছে নোঙর করেছিল আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি। গভীর রাতে পন্টুন স্থাপন করে রোববার সকাল থেকে ঘাট সচল করা হয়েছে।

সরেজমিনে গেলে যাত্রী ও যানবাহনের চালকরা অভিযোগ করে জানান, কাজিরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত। ফলে কাজিরহাট ফেরিঘাটে আরিচায় পার হতে আসা যানবাহনের ভিড় লেগেই থাকে।

কয়েকজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে চার-পাঁচ দিন ধরে এভাবে বসে থাকায় খাওয়ার কষ্টের সঙ্গে টয়লেটের সমস্যা দেখা দিয়েছে। অথচ ঘাটের সুপরিসর ট্রাক টার্মিনালে থাকলে মহাসড়ক যেমন যানজটমুক্ত থাকতো তেমনি ট্রাক শ্রমিকদেরও থাকা, খাওয়া ও টয়লেট নিয়ে সমস্যা হতো না।

নওগাঁ থেকে আগত ট্রাকচালক মহিদুল ইসলাম জানান, এত বড় একটি ফেরিঘাটে মাত্র একটি পন্টুন থাকায় মাঝেমধ্যেই ভেঙে যাওয়ার খবর শুনতে পাই। এতে আমাদের চরম ভোগান্তির মধ্যে থাকতে হয়। এখানে কমপক্ষে ৩টি পন্টুন দরকার।

সড়ক বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম শামসুজ্জোহা বলেন, কাজিরহাটের ট্রাক টার্মিনাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছি। টার্মিনালটি দখলমুক্ত হলে ঘাট-সংলগ্ন মহাসড়ক অনেকটাই যানজট মুক্ত হবে।

বিআইডব্লিউটিসির কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, আরিচা থেকে নতুন পন্টুন এসে ভেঙে যাওয়া পন্টুনটি সরিয়ে ওই স্থানে নতুন পন্টুন বসানো হয়েছে। যানজট কিছুটা কমে আসছে।

 

সম্পর্কিত খবর