শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ফেরিডুবিতে সবকটি পণ্যবাহী যান উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করার পর হেলে পড়ে রো রো ফেরি শাহ আমানত থেকে ভেসে ও ডুবে যাওয়া সবকটি পণ্যবাহী যান (ট্রাক ও কাভার্ডভ্যান) উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সর্বশেষ কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। তবে এখনও একটি মোটরসাইকেল নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শনিবার সকাল থেকে চতুর্থ দিনের মতো ডুবে যাওয়া যান উদ্ধারে কাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রস্তম’। এ দিন সকাল থেকে রাত পযর্ন্ত তিনটি মোটরসাইকেল এবং দুটি কাভার্ডভ্যান উদ্ধার করতে সক্ষম হন। এ নিয়ে চারদিনের অভিযানে মোট ১৪টি পণ্যবাহী যান (ট্রাক ও কাভার্ডভ্যান) এবং ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমের সমন্বয়ক বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. ফজলুর রহমান জানান, সন্ধ্যায় উদ্ধারকাজে নিয়োজিত সব বাহিনীর সমন্বয়ে দুর্ঘটনাস্থলে চিরুনি অভিযান চালানো হয়। আর কোনো যানবাহন শনাক্ত করা যায়নি। তবে রাতে এক পুলিশ কনস্টেবল দাবি করেছেন তার একটি মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। সেই মোটরসাইকেলটি উদ্ধারে রোববার সকালে ফের অভিযান শুরু হবে। সেটি উদ্ধার করা গেলেই যানবাহন উদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ‘রস্তম’ যে সক্ষমতা তাতে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব নয়। এ বিষয়ে বিআইডব্লিউটিসি তাদের করণীয় ঠিক করবেন।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান জানান, আমানত শাহ ফেরিটি উদ্ধারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন সবাই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। অন্যদিকে শনিবার দুপুরে পাটুরিয়া ঘাটে ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহনের চালক ও মালিকরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকালে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করার পর হেলে পড়ে রো রো ফেরি শাহ আমানত। এ সময় দু-তিনটি গাড়ি নামতে পারলেও বাকিগুলো পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ট ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রথম তিনদিন যানবাহন উদ্ধারে কাজ করে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। চতুর্থদিন যোগ দেয় ‘রস্তম’। এঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন আলাদা দু’টি তদন্ত কমিটি গঠন করেছে।

 

 

সম্পর্কিত খবর