down of head

৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক

৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে সাউথইস্ট ব্যাংক। ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৭০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্যাংকটি ৭০০ কোটি টাকার পারপিচুয়াল বন্ড ছাড়বে। বন্ডটি পাবলিক ও প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডটি ব্যাসেল থ্রি’র শর্ত পূরণসাপেক্ষে অ্যাডিশনাল টায়ার ওয়ান মূলধন বৃদ্ধির জন্য ইস্যু করা হবে।

শেয়ারহোল্ডার ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সম্পর্কিত খবর