শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

৬ মাসের মধ্যে আমেরিকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর সেরকম আকাঙ্ক্ষা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। খবর- পার্সটুডের

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন কলিন কাহল।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে পেন্টাগনের নীতি নির্ধারণ বিষয়ক আন্ডারসেক্রেটারি কলিন কাহল জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানে তৎপর আইএস-খোরাসান (আইএস-খোরাসান) গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন গোয়েন্দারা। আইএস-খোরাসানের পাশাপাশি আল-কায়েদাও আমেরিকায় হামলা চালাতে চায় কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই।

পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, তবে আইএস-খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলেছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর। ওই দুই সন্ত্রাসী গোষ্ঠী যাতে সে কাজ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে বলে পেন্টাগনের এই কর্মকর্তা মন্তব্য করেন। আফগানিস্তানে আইএসের কয়েক হাজার সন্ত্রাসী রয়েছে বলেও দাবি করেছেন কলিন কাহল।

সম্পর্কিত খবর