শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

২৪ ঘণ্টায় এক ডেঙ্গুরোগী হাসপাতালে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বাইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুরোগীর সংখ্যা আটজন। এর মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে দুজন ও ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন ছয়জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৪২ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৪ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

সম্পর্কিত খবর