শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

১৮ বছর পর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় দীর্ঘ আঠারো বছর পর বিচারকার্য শেষে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মোসলেম শেখ নামে একজন আসামি মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকোন শেখ, কুট্টি শেখ, শামীম শেখ ও দুল শেখ। রায় ঘোষণার সময় আসামি শামীম ও দুল শেখ পলাতক ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. নূর মোহাম্মদ জানান, ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের আ. সালাম শেখের ছেলে রাজু শেখ (২৫) কলাবাড়িয়া হাট থেকে বাজার করে বিকালে বাড়ি ফিরছিলেন। পথে কেরামতের মুদি দোকানের কাছে আসলে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ২০০৪ সালের ২ মে কালিয়া উপজেলার নড়াগাতি থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সম্পর্কিত খবর