শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

১৪ লাখ টাকা খরচ করে ‘কুকুর হলেন’ যুবক

শখের তোলা নাকি ৮০ টাকা। আর এরই প্রমাণ দিয়েছেন জাপানিজ যুবক টোকো। ২০ লাখ ইয়েন (জাপানি মুদ্রা) খরচ করে তিনি নিজেকে কুকুরে পরিণত করেছেন। যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৮৩ হাজার টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় হয়, কোনো সার্জারির মাধ্যমে নিজেকে কুকুরে পরিণত করেননি টোকো। তিনি কুকুরের মতো পোশাক ও আনুষঙ্গিক বস্তুর সমন্বয়ে নিজেকে কুকুর হিসেবে উপস্থাপন করেছেন।

জাপানিজ যুবক টোকোর ছোট থেকেই কুকুরের প্রতি আকর্ষণ ছিল। বহুদিন ধরে তার শখ ছিল নিজেকে কুকুরে পরিণত করার। অবশেষে এক কস্টিউম ডিজাইনিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি। তার আবদার এমন একটি কস্টিউম তাকে তৈরি করতে দিতে হবে যা দেখে হুবহু তাকে কুকুরের মতোই লাগে।

পরে টোকোর কথা মতো ওই কস্টিউম ডিজাইন সংস্থা তার জন্য কুকুরের মতো পোশাক তৈরি করে। এ জন্য সংস্থাটিককে দিতে হয় ২০ লাখ ইয়েন।

এদিকে, ওই পোশাকব পেয়ে তা পরেন টোকো। তাকে দেখতে হুবহু কুকুরের মতো দেখায়। কেউই টোকোকে দেখে মানুষ মনে করবে না এমন দেখা যায় তাকে। এমন ঘটনা ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্পর্কিত খবর