শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ

আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। সেদিন থেকেই এই সেতু দিয়ে চলাচল করবে যানবাহন। ইতিমধ্যেই শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্তে ৪২ নম্বর পিলারে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট (সড়ক বাতি) বসানো হয়েছে। এর মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। গত বছরের ২৫ নভেম্বর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়। ১৮ এপ্রিল এসব ল্যাম্পপোস্ট ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর পুরো সেতুতে টানা হয়েছে বৈদ্যুতিক ক্যাবল।

সেতুর সড়ক বাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গত ১৫ মে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি দেয় সেতু কর্তৃপক্ষ। চিঠিতে নির্দেশনা ছিল, মূল সেতুতে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ ৩০ মের মধ্যে সরবরাহ করতে হবে। তবে সম্ভব না হলে জুনের প্রথম সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে সেতু কর্তৃপক্ষের অনুরোধে ৩০ মের আগেই পদ্মা সেতুতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান বলেন, ‘আগামী ১ জুন সেতু কর্তৃপক্ষ ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে আলো জ্বালিয়ে দেখবেন। এ কারণে আমাদের আমাদের পাওয়ার স্টেশন থেকে ৪২ নাম্বার পিলারের কাছ পর্যন্ত সংযোগ দিয়েছি। বাকিটা তারা তাদের মতো করে সংযোগ দিয়ে নেবে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।’

সম্পর্কিত খবর