শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

১১ জন বন্ধুকে নিয়ে শুরু হচ্ছে ‘কাউন্ট ডাউন’

আবীর, আহনাফ, ময়ূখ, সায়মন, জিসান, ইরা, অ্যানি, মাইশা, সিমিন, কণা, শ্রেয়া- ১১ জন বন্ধু। তারা বেড়াতে এসেছেন মালয়েশিয়ায়। কখনোই এভাবে একসঙ্গে দেশের বাইরে আসা হয়নি তাদের। বাঁধভাঙা উল্লাস নিয়ে মালয়েশিয়ার সব দর্শনীয় স্থান তারা ঘুরে বেড়ানো শুরু করেন।

আহনাফ-মাইশা এবং জিসান-কণা বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। ময়ূখ বেচারা শ্রেয়াকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। কিন্তু সমস্যা হলো- অ্যানি ও সিমিন একই সঙ্গে পছন্দ করে সায়মনকে! এবং আবীর আর আহনাফ দুজনেই পছন্দ করে ইরাকে!

সবাই মিলে যেমন আনন্দ করছে, তাদের ভিতরে সমস্যাগুলোও কখনো কখনো প্রকট আকার ধারণ করছে। যেমন জিসান আর কণার মধ্যে সারাক্ষণই ঝগড়া লেগে আছে। একদিন জিসান কণার সঙ্গে রাগ করে ঠিক করলেন, তিনি আত্মহত্যা করবেন। মালয়েশিয়ায় যেই বাড়িটাতে উঠেছে, সেটার ছাদের ওপর দাঁড়িয়ে তিনি সেখান থেকে লাফিয়ে পড়ার জন্য চিৎকার-চ্যাঁচামেচি শুরু করলেন। কিন্তু ওই চিৎকার-চ্যাঁচামেচিই সব। যখন সত্যি সত্যিই কণা এসে তাকে লাফিয়ে পড়তে বললেন। তখন আর বেচারার পা নড়ে না।

অন্যদিকে, আহনাফ আর মাইশা যেন রীতিমতো রোমিও-জুলিয়েট। তারা দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝেন না। কিন্তু অবশেষে একদিন বন্ধুদের কাছে ধরাই খেয়ে গেল তারা। তারা যা করে, তা শুধু অভিনয়ই। আদতে তারা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডই না! তা হলে এরকম করার মানেটা কী? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কাউন্ট ডাউন’।

শাহ্ মো. নাঈমূল করিমের রচনায় এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদসহ অনেকে।

নির্মাতা সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। ধারাবাহিকটি প্রচার শুরু হবে আরটিভিতে।

সম্পর্কিত খবর