শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বুধবার থেকে খুলনায় অনির্দিষ্টকাল বাস ধর্মঘটের ডাক

মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছেন খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সড়ক-মহাসড়কে নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

গতকাল সোমবার (৩০ মে) খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করেছেন।

সমিতি বলছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খুলনাঞ্চলের মহাসড়কগুলোতে চলাচল করছে তিন চাকার যানবাহন। এতে একদিকে বেড়েছে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে যাত্রী কমেছে বাসে। ফলে বিপাকে পড়েছেন তারা।

খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, আমরা বারবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছি, মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক, মাহেন্দ্রাসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে। তবে তারা শুধু আশ্বাস দিয়েছেন। বাস্তবে কিছুই করতে পারেননি। ফলে মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। দোষ না থাকা সত্ত্বেও মামলার আসামি হচ্ছেন বাসের চালক-শ্রমিকরা। যার কারণে আমরা মহাসড়কে অবিলম্বে এসব যানবাহন বন্ধের দাবি জানাচ্ছি।

ধর্মঘটের পক্ষে সোমবার ও মঙ্গলবার খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে মাইকিং করার কথাও জানান বাসমালিকদের এই নেতা।

তিনি বলেন, সব যাত্রীকে জানিয়ে দেওয়া হবে বুধবার থেকে ধর্মঘট শুরু হচ্ছে।

আনোয়ার হোসেন জানান, বুধবার সকাল থেকে খুলনার সোনাডাঙ্গা ও রূপসা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়বে না। ধর্মঘট নিশ্চিত করতে তারা জেলার বিভিন্ন স্থানে অবস্থান করবেন। খুলনা থেকে যেমন কোনো বাস বাইরে যেতে দেয়া হবে না, তেমনি জেলায় কোনো বাস ঢুকতেও দেওয়া হবে না।

বিআরটিসির বাস চলাচল নিয়েও আপত্তির কথা জানান মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।

তিনি বলেন, তারা কখন কোন রুটে কতটি বাস চালাচ্ছে, তা আমাদের জানানো হয় না। অনেক সময় তাদের বাস নির্দিষ্ট রুটের বাইরেও চলাচল করে। এতে আমাদের রুটের বাসের সমস্যা হয়। এই সমস্যা সমাধানে দাবিটিও আমাদের ধর্মঘটে অন্তর্ভুক্ত থাকবে।

খুলনার বাসস্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন জেলায় মোট ১৮টি রুটে ১ হাজার ২০০টির মত বাস চলাচল করে।

সম্পর্কিত খবর