down of head

হামে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১,২১৪

গত ২৪ ঘন্টায় হামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১৪ জন। এরমধ্যে এক হাজার ১৩২ জন সন্দেহজনক এবং ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৬০২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে । এছাড়া, ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।

মারা গেছেন ১১১০ জন, তার মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে এক হাজার নয় জন।

সম্পর্কিত খবর