শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

হাতিরঝিল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

 

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক এক দিন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার লেকের পাশ থেকে লাল রঙের শাড়ি পেঁচানো একটি ব্যাগ থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মৃত অবস্থায় কেউ ব্যাগে ভরে মরদেহটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পর্কিত খবর