শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সোয়া ৪ কোটি টাকা লভ্যাংশ দিবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

জিনান মাহমুদ :

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবার শেয়ারহোল্ডারদের চার কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৯৭৭ টাকা লভ্যাংশ দেয়ার ঘোষনা দিয়েছে।

শনিবার (৮ মে) পর্ষদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর বিষয়টি অনুমোদন করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিদায়ী বছরে কোম্পানিটির মোট সাত কোটি ২ লাখ ৬৮ হাজার ৫১২ টাকা মুনাফা হয়েছে। তার মধ্যে থেকে শেয়ারহোল্ডাদের সোয়া ৪ কোটি টাকা লভ্যাংশ হিসেবে দিবে কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানি সচিব আবুল কালাম আজাদ বলেন, বোর্ড সভায় পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা।

এর আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি নগদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর ৫ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

২০০৮ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫০ দশমিক ৮৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ৫০ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।

নতুন অর্থবছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-৩১ মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সা।

এ বিষয়ে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর বলেন, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের যাচাই বাছাইয়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

সম্পর্কিত খবর