শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘অনুমোদন পেল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স’

জিনান মাহমুদ :

এবার বীমা খাতে নতুন অনুমোদন পেল এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন জীবন বিমা ব্যবসার জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের অনুমোদন তুলে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মুহাম্মাদ, ভাইস-প্রেসিডেন্ট মাহফুজুর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, পরিচালক মোহাম্মাদ মঈনউদ্দীন হাসান চৌধুরী এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহ্ জামাল হাওলাদারের হাতে আইডিআরএ‘র চেয়ারম্যান নতুন এ লাইসেন্স তুলে দেন।

২০১৩ সালে কোম্পানিটির অনুমোদনের জন্য আইডিআরএ’তে আবেদন করা হয়। বিমা আইন, ২০১০ এর ধারা ৮ ও ৯ এর বিধান অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য নিবন্ধন সনদ দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ।

দেশের প্রতিষ্ঠিত ১২ জন উদ্যোক্তা মিলে গঠন করেছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যান্য পরিচালকদের মধ্যে আফতাব আহমেদ, মোহাম্মাদ মঈনউদ্দীন হাসান চৌধুরী, উজিরপুর ফিস পার্ক (রিপ্রেজেন্টেটিভ- এ কে এম মোস্তাফিজুর রহমান), বি এম ইউসুফ আলী, আম্বালা আইটি (রিপ্রেজেন্টেটিভ- আরিফ শিকদার), শহীদ-ই-শিরীন শারমিন, মোস্তফা হেলাল কোবির, মো. নুরুল আজিম রিফাত, মো. জামাল উদ্দিন (রেপ্রেসেন্টিং লিবার্টি লিভিং লিমিটেড) এবং ফৌজিয়া ইয়াসমিন (রেপ্রেসেন্টিং পরিজাত ডেভলপারস লিমিটেড) রয়েছেন।

এ নিয়ে দেশের জীবন বিমা খাতে মোট ৩৪টি কোম্পানি ব্যবসা করার অনুমোদন পেয়েছে।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান শাখা বাংলা মোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর নাভানা জহুরা স্কয়ারে (৮ম তলা) স্যুট নম্বর ৭০১ এ অবস্থিত।

নতুন বিমা কোম্পানি অনুমোদনের আগে বাংলাদেশে ৭৯টি বিমা কোম্পানি ছিল। নতুন কোম্পানি অনুমোদনের ফলে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা হলো ৮০টি। এর মধ্যে ৩৪টি জীবন বিমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে।

জীবন বিমা কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৩৩টি বেসরকারি এবং সাধারণ বিমা কোম্পানির মধ্যে ১টি সরকারি এবং ৪৫টি বেসরকারি বিমা কোম্পানি রয়েছে।

সম্পর্কিত খবর