সেন্ট্রাল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন
সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির অর্ধবার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ. চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ করিম প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান সাব্বির উল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নকিবুর রহমান খান। সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. নূর-উল-আলম এফসিএস।
এ সময় কোম্পানির সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান গুলশান আরা আফরোজা, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের বীমা খাতের সার্বিক পরিস্থিতি, ব্যবসা সম্প্রসারণ এবং প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এদিকে শাখা ব্যবস্থাপকরা তাদের বক্তব্যে বর্তমান বীমা ব্যবসার অবস্থা, ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ব্যবসায়িক পরিবেশ আরও অনুকূল হবে এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।


