শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

সূচক নিম্নমুখী, লেনদেনেও ধীরগতি

ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি থাকায় সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৩ জুন) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। লেনদেনের প্রথম ঘণ্টায় বাজারটিতে (ডিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। আবার লেনদেনে ধীরগতি দেখা গেছে। ক্রেতার তুলনায় বিক্রেতা কম থাকায় বাজারটিতে শেয়ারের দাম কমছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা। গতকাল একই সময়ে লেনদেন হয়েছিল ১৬৮ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭২ হাজার ৯৭৮ টাকার শেয়ার।

সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

সম্পর্কিত খবর