শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সালমানের সঙ্গে বিয়ে, মুখ খুললেন সোনাক্ষী

সোনাক্ষী সিনহাকে বিয়ে করেছেন সালমান খান; ছবিসহ প্রমাণ পেয়ে খুশিতে নাচছিলেন ভাইজানের ভক্তরা। স্বভাবতই অনলাইনে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি।

সেখানে দেখা যায়, হাসিমুখে আংটিবদল করছেন সালমান ও সোনাক্ষী। যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারিগরিতে বর-কনে সাজানো হয়েছে তাদের। তারপরও এ নিয়ে মুখ খুলতে হলো ‘দাবাং’ নায়িকাকে।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল এবং কারিগরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না?’ প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। বুঝিয়ে দিতে চাইছেন, নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি।

তবে এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাকে প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন?’ সোনাক্ষী যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, ‘সবার তো কভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে?’

সালমানের সঙ্গে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। বর্তমানে এই নায়িকার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির একটি ওয়েব সিরিজ।

সম্পর্কিত খবর