শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

সাতদিনে মুন্নু ফ্যাব্রিকসের শেয়ারদর বেড়েছে ৪৫%

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের শেয়ারদর মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই বেড়েছে প্রায় ৪২ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ৭ জুনের ২০ টাকা ২০ পয়সার শেয়ারটি সাত কার্যদিবস পর ১৬ জুন দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সায়। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ টাকা বা ৪৪ দশমিক ৫৫ শতাংশ। এদিকে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৬০ পয়সা বা ৪১ দশমিক ৭৫ শতাংশ। এর মাধ্যমে গত সপ্তাহে ডিএসইর সর্বোচ্চ দর বৃদ্ধির ১০ কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু ফ্যাব্রিকস।

এদিকে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। যার জবাবে গত ১৪ জুন কোম্পানিটি জানিয়েছে, অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪১ পয়সা।

প্রায় ২৬ বছর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য ১ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে। তালিকাভুক্তির পর এর আগে আর কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

সম্পর্কিত খবর