শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সহায়তা নিয়ে সিলেটে ছুটে গেলেন রিয়াজ-নিপুণ-সাইমন

বন্যার কারণে গত কয়েকদিন ধরে দুর্বিষহ সময় পার করছেন সিলেট-সুনামগঞ্জের মানুষ। ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই অঞ্চলে। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।

এবার বানভাসি মানুষের জন্য সহায়তা নিয়ে সিলেটে ছুটে গেলেন চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও চিত্রনায়িকা নিপুণ। বুধবার (২২ জুন) সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রি তুলে দিয়েছেন। সেই সঙ্গে দিয়েছেন নগদ অর্থও।

নিপুণ জানালেন, এই সহায়তা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তার ভাষ্য, ‘সিলেট-সুনামগঞ্জবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। আমরা আড়াই হাজার পরিবারকে সহায়তা দিচ্ছি।’

সাইমন সাদিক বলেছেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বন্যার্তদের পাশে থাকতে হবে। আমরা আমদের জায়গা থেকে যথাসম্ভব সহায়তা নিয়ে এসেছি। অন্যদের প্রতিও আহ্বান থাকবে, তারা যেন এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ান।’

চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘মানুষ এখানে সত্যিই অনেক কষ্ট করছে। সরকার, প্রসাসন তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষ সহযোগিতা করছেন। সামর্থ্যবানদের কাছে অনুরোধ করব, যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।’

প্রসঙ্গত, এর আগে ঢাকাই সিনেমার আরও কয়েকজন তারকা বন্যার্তদের সহায়তা দিয়েছেন। চিত্রনায়ক অনন্ত জলিল ৩০ লাখ টাকার সহযোগিতার ঘোষণা দিয়েছেন, খল অভিনেতা ডিপজল দিচ্ছেন ১০ ট্রাক খাবার। এছাড়া সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাকিব খানও সহায়তা পাঠিয়েছেন।

সম্পর্কিত খবর