শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ২৮০

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভূমিকম্পে ৬০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা। আফগানিস্তানের সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য দিয়েছে।

পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার কিছুক্ষণ পরে ভূমিকম্পটি আঘাত হানে।

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইটে বলেন, ‘দুঃখজনকভাবে গত রাতে পাকতিকা প্রদেশের চার জেলায় প্রকট ভূমিকম্প হয়েছে। কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে এবং এতে ধসে পড়েছে বহু ভবন।’

ভূমিকম্পের ফলে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ২৫৫ জন নিহত হয়েছে বলে আজ বুধবার জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আইয়ুবী। এ ছাড়া খোস্ত প্রদেশে ২৫ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে—বহু ঘরবাড়ি, সড়ক ও ভবন ধসে পড়েছে। আহত মানুষজনকে স্ট্রেচারে করে নিতে দেখা যায়।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব দিকের খোস্ত শহর থেকে উৎপত্তি হওয়া ভূমিকম্পটির ব্যপ্তি ছিল ৪৪ কিলোমিটার। এ ভূমিকম্পের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানায় ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।

সম্পর্কিত খবর