শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ‘বিদায় ঘণ্টা’ বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে কৃষিবিদ জাবেদ ইকবালের স্মরণে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে। নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে।

তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেন সাহেব বলেছেন- ইডেনে উনি (শেখ হাসিনা) ঘন্টা বাজিয়ে ক্রিকেট খেলা উদ্বোধন করেছেন, তাদেরও ঘণ্টা বাজছে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, সেটাকে এখন আমরা কোনো মতেই সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি না। এটাকে অগণতান্ত্রিক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার সকল চক্রান্ত সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত খবর