শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

বললেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
‘ সপ্তাহজুড়ে বাজারে অভিযান করা হবে’

‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে আগামী ১১ থেকে ১৭ মার্চ এই সাতদিন ঢাকা মহানগরীর সব মাছঘাট ও বাজারে মোবাইল কোর্ট বা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ইলিশ অভয়শ্রম ও উপকূলীয় সব নদ-নদীতে জাটকা বিরোধী মোবাইল কোট পরিচালনা জোরদার করা হবে। বুধবার সকালে সচিবালয়ে এ কথা বলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের নানামুখী সমন্বিত কার্যক্রমের ফলে উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বর্তমান সরকার মৎস্য সংরক্ষণ আইনের সময়োপযোগী সংশোধন করেছে। এর আওতায় জাটকা রক্ষার বিদ্যমান আইনটি সংশোধন করে জাটকার দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার থেকে ২৫ সেন্টিমিটার নয় ইঞ্চি হতে ১০ ইঞ্চি করা হয়েছে। জাটকা আহরণ নিষিদ্ধ সময় নভেম্বর থেকে জুন পর্যন্ত। এই ৮ মাস সাগরের উপকূলবর্তী এলাকাসহ সব নদ-নদী ও বাজারে অভিযান বা মোবাইল কোড পরিচালনা করা হয়।

তিনি বলেন, আগামী ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের ইলিশ সমৃদ্ধ ২০ জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪’ উদযাপন করা হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য হলো- ‘ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা।’

সচিবালয়ে এবিষয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান জুন পর্যন্ত অব্যাহত থাকবে। ২০২৩-২৪ অর্থবছরে ৩৭টি জেলার ১৫৫টি উপজেলায় ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে ২৫ কেজি করে মোট ১৩ হাজার ৮৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন।

দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় শতকরা ১১ দশমিক ছয় শূন্য ভাগ আসে ইলিশ থেকে। যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। দেশের জিডিপিতে ইলিশের অবদান শতকরা ১ ভাগের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় শতকরা ৮০ ভাগ বেশি আহরিত হয় বাংলাদেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।

সম্পর্কিত খবর