শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

সখীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত বিশ্ববিদ্যালয় ছাত্র শামীম আল মামুন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

নিহতের বড় ভাই সুমন আহমেদ বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার ছোট ভাই শামীম আল মামুন ও তার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে নলুয়া বাজার হতে নিজ বাড়ি বোয়ালী আসছিলেন।

পথে আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে শামীম আল মামুন গুরুতর আহত হয়। পরে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

শামীমের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর