শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

সংলাপের পর দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ

রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, রোববার থেকে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপ হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে সব শেষে।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, আমরা এখনো কোনো নিজস্ব কর্মপন্থা বা কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঠিক করিনি। অংশীজনদের সঙ্গে সংলাপ তথা আলাপ-আলোচনা করার পরেই আমরা রোডম্যাপ ঠিক করব। রোডম্যাপের একটি খসড়া করব। এরপরে তা নিয়ে আবার আলাপ-আলোচনা হবে। সেটা কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা বিশ্লেষণ করব। এরপরেই চূড়ান্ত হবে রোডম্যাপ। আমাদের মেয়াদকালে যে সব কাজ করা সম্ভব আমরা কর্মপরিকল্পনায় সেগুলোই বেছে নেব।

তিনি বলেন, আমরা দেখব যেগুলো আইনকানুনে সাপোর্ট করে সেগুলো করব। এরপরে দেখব যদি কোনো আইন-কানুন পরিবর্তনের প্রয়োজন হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আইন-কানুন পরিবর্তনের প্রস্তাবনা দেব। তারা যদি অনুমোদন দেন তখন সেটা বাস্তবায়ন করব।

সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে কমিশনার বলেন, রাজনৈতিক দল হচ্ছে প্রধান স্টেকহোল্ডার। অবশ্যই তাদের সঙ্গে সংলাপে বসব। এক্ষেত্রে আমরা শুধুমাত্র ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বিবেচনায় নেব।

সংলাপের এজেন্ডার বিষয়ে তিনি বলেন, কোনো এজেন্ডা থাকবে না। উন্মুক্ত আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে স্টেকহোল্ডারদের ভূমিকা কী হওয়া উচিত; নির্বাচন কমিশনের কী ভূমিকা থাকবে; স্টেকহোল্ডাররা কীভাবে সহযোগিতা করতে পারে- সেই বিষয়ে আলোচনা হবে। আমরা শুধুমাত্র পরামর্শ নেব না; স্টেকহোল্ডারদের সহযোগিতা নিয়ে কাজ করব।

সম্পর্কিত খবর