শিরোনাম
icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
down of head

শোয়েবকে আরও কয়েক বছর মাঠে দেখতে চান সানিয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চান তার স্বামী শোয়েব মালিক তার ফিটনেস ধরে রাখার জন্য আরও কয়েক বছর ক্রিকেট খেলে যাক।

শোয়েব মালিক সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করা শোয়েব আরও খেলে যান চায় তার ভক্তরা। শোয়েবের স্ত্রীর চাওয়াও একই।

পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের সঙ্গে একটি সাক্ষাত্কারে সানিয়া এ বিষয়ে বলেছেন, সুপার ফিট শরীর পেয়ে মালিক আশীর্বাদপ্রাপ্ত। সে স্বাস্থ্যকর জীবন পদ্ধতি অবলম্বন করে।

তিনি বলেন, শোয়েব ব্যতিক্রমী। সে সেরা থাকার জন্য কঠোর পরিশ্রম করে। সে একটি স্বাস্থ্যকর জীবনধারার একটি বড় উদাহরণ। আমি তাকে বলেছি যে, মানসিকভাবে চাপ নিতে পারলে আরও দুই বছর ক্রিকেট খেলে যাও।

তিনি বলেন, আমরা একে অপরকে সম্মান দিই এবং সমর্থন করি। আমরা দুজন পেশাদার ক্রীড়াবিদ। আমরা অনেক বছর ধরে খেলছি। সে সবসময় সমর্থন করে আসছে আমাকে। সে আমাকে বলেছে সে সব সময় আমাকে সার্পোট করবে।

উল্লেখ্য, চলতি বছর শেষে টেনিসকে বিদায় জানাবেন সানিয়া।

সম্পর্কিত খবর