শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

হাসপাতালে ভর্তি দুই ভাইয়ের আবস্থাও আশঙ্কাজনক

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ ভাই নিহতের ঘটনায় গুরুতর আহত আরও দুই ভাই রক্তিম ও প্লাবন দুই ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। রক্তিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। প্লাবন চকরিরা খ্রিষ্টান মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালের ভর্তি।

রক্তিমের অবস্থা আশঙ্কাজনক। তাকে দ্রুত আইসিইউতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু স্বজনরা জানতে পারেন চমেকের আইসিইউ বেড খালি নেই। বিষয়টি জানালে এ অবস্থায় অন্য হাসপাতালের আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরেক ভাই প্লাবনও সকাল থেকে রক্তবমি করছেন বলে জানা তার স্বজনরা।

এদিকে একসঙ্গে পাঁচ ভাইকে হারিয়ে শোকে কাতর রক্তিমের পুরো পরিবার। কোথা থেকে টাকা জোগাড় হবে, কীভাবে কী হবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ, পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ বেঁচে নেই।

রক্তিমের এক আত্মীয় আকাশ বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে বেড খালি নেই। তাই চিকিৎসকরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য বলেছেন। কিন্তু বাইরে অন্য কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থাও তাদের আর নেই। কারণ, রক্তিম শীলের পরিবারের উপার্জন করার মতো আর কেউ বেঁচে নেই। তার ছোট ভাই প্লাবনও পাগলপ্রায়। ৫ ভাইয়ের মৃত্যু দেখার পর থেকে সেও মুমূর্ষু আবস্থায় রয়েছে।

সম্পর্কিত খবর