শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা বিলকিস বেগম ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে এ উদ্যোক্তার কাছে ব্যাংকটির ১৫ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে। উল্লেখিত শেয়ার থেকে ঘোষণাকৃত শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন এ উদ্যোক্তা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সায়।

সম্পর্কিত খবর