শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

শেয়ার কিনেছেন আরডি ফুডের পরিচালক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) থেকে বিদ্যমান বাজারদরে ৩ লাখ শেয়ার কিনেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেডের পরিচালক ফাহিম কবীর। এ বছরের ২৩ জানুয়ারি তিনি ডিএসইতে শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আরডি ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৫ পয়সা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩৭ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ স্টক ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০১৯ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ ও ২০১৭ হিসাব বছরে যথাক্রমে ৫ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরডি ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৫ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৯ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৯৫৭। এর মধ্যে ৩৫ দশমিক ২৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ২৪ দশমিক ৬৬ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৪০ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সম্পর্কিত খবর