ঢাবিতে ‘সোলায়মান শাহ্ বিএসসি প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সোলায়মান শাহ্ বিএসসি প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ শীর্ষক ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। সম্প্রতি ‘সোলায়মান শাহ্ বিএসসি প্রফেসর ড. হিরণ্ময় সেনগুপ্ত ট্রাস্ট ফান্ড’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ শাহ্ মোহাম্মদ নূরুল হুদা ৫ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুছ ছামাদ, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার প্রমুখ।



