শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শেয়ারদর বাড়ছে সিকদার ইন্স্যুরেন্সের

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য না থাকলেও অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সম্প্রতি এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

এদিকে শেয়ারদর বিশ্লেষণে দেখা গেছে, কোম্পানিটি তালিকাভুক্তির পর প্রথম লেনদেন অর্থাৎ গত ২৪ জানুয়ারি থেকে ধারাবাহিক শেয়ারদর বাড়ছে। ওইদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা। আর গতকাল ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর হয় ২৩ টাকা ৩০ পয়সা। আর এই দর বৃদ্ধি এবং লেনদেনকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে শেয়ারদর ২৩ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়। এদিন ১ হাজার ২২৫টি শেয়ার ৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৩০ হাজার টাকা।

উল্লেখ্য যে, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার গত ২৪ জানুয়ারি থেকে লেনদেন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এন’ ক্যাটেগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে। এর ট্রেডিং কোড ‘এসআইসিএল’। কোম্পানি কোড ‘২৫৭৫৮’। এর আগে বিএসইসির ৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইন্স্যুরেন্সটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৩২ লাখ টাকা। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। তবে আইপিও-পরবর্তী ইন্স্যুরেন্সটির ইপিএস হবে ৭০ পয়সা।

এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিকদার ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩৭ পয়সা, আইপিও-পরবর্তী যা হবে ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সায়, আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ২১ টাকা ৯৪ পয়সা।

এর আগে স্টক এক্সচেঞ্জ ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেয়া হয়। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে একটি অনুষ্ঠানে শেয়ার বরাদ্দ দেয়া হয়। কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, প্রতি শেয়ারের বিপরীতে যা ১৭ দশমিক শূন্য ৬ গুণ বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪২টি শেয়ার ও অনিবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ১০৫টি শেয়ার বরাদ্দ পান।

সম্পর্কিত খবর