শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডিএসইতে লেনদেনের পাশাপাশি সূচক উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় সূচকের উত্থান অব্যাহত রয়েছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। এর আগের কার্যদিবসেও সূচকের উত্থানের পাশাপাশি লেনদেন ঊর্ধ্বমুখী ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছেধ।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে ছয় হাজার ৩২২ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৬ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ বেড়ে দুই হাজার ১৩৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৪ কোটি ৩৭ লাখ টাকা বেড়েছে। এদিন ৫৫ কোটি ২৩ লাখ ১৩ হাজার ১২৬টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ২৯৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ৭৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৫৬ কোটি ৭১ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ৪৮ কোটি ৯৫ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৪৫ কোটি ৮২ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৫ কোটি ৮ লাখ, আইটি কনসালট্যান্টস লিমিটেডের ৩১ কোটি ৮৪ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩১ কোটি ৫৪ লাখ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ২৯ কোটি ৬ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২৮ কোটি ৫১ লাখ এবং অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। এর পরের অবস্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৯৯ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১১১ দশমিক ৪৯ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১০ হাজার ৭৯৪ দশমিক ৭৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩২ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির এবং কমেছে ৭২টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। সিএসইতে গতকাল মোট ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৮ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৫১ লাখ ৪৫ হাজার টাকার লেনদেন বেড়েছে।

সম্পর্কিত খবর