শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শুটিং সেটের শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে বলিউড অভিনেত্রী!

শাড়ি চুরি করেছেন বলিউড অভিনেত্রী! এক নয়, একাধিক। তা-ও আবার নিজেরই ছবির সেট থেকে! সেই শাড়িতেই সেজেগুজে গেলেন বন্ধুর বিয়েতে। শুধু তা-ই নয়। নায়িকা সানিয়া মলহোত্র নিজে স্বীকারও করেছেন সে কথা!

চলতি বছরে দু’টি ছবি। আগামী বছরে আরও তিনটি। সানিয়ার হাতে একের পর এক ছবির প্রস্তাব। তবু কেন নেটফ্লিক্সের ছবি ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’-এর সেট থেকে একাধিক শাড়ি চুরি করতে হলো তাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই নিজের ‘অপরাধ’ মেনে নিয়েছেন সানিয়া। বলেছেন, ‘‘ছবিতে মীনাক্ষীর চরিত্র হয়ে উঠতে ভালো লাগতো আমার। কী যে ভালো ভালো শাড়ি! সেট থেকে কয়েকটা শাড়ি চুরি করে বন্ধুর বিয়েতে পরে গিয়েছিলাম। এখনও আমার কাছে আছে সেগুলো।”
নেটফ্লিক্সের ছবিতে বলিউডের তারকা ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানির বিপরীতে অভিনয় করেছেন সানিয়া। দক্ষিণ ভারতের মাদুরাইয়ের বাসিন্দা মীনাক্ষীকে (সানিয়ার চরিত্রের নাম) বেশিক ভাগ দৃশ্যেই সিল্ক এবং সুতির শাড়ি পরে থাকতে দেখা গিয়েছিল।

সম্পর্কিত খবর