শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

শীতের প্রকোপে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগী

হটাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানীতে নবজাতক ও শিশুরা ঠান্ডাজনিত নানা ধরনের রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের আউটডোরে আগের চেয়ে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী আসছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এমন পরিস্থিতি দেখা গেছে।

শিশু হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক নবজাতক ও শিশুকে ভর্তি করা হয়েছে। এসব শিশুদের মধ্যে কেউ কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে।

দিনাজপুরের আয়শা বেগম তিন আগে তার তিনমাসের নবজাতক সন্তানকে এই হাসপাতালে ভর্তি করিয়েছেন। গত এক সপ্তাহ থেকে শিশুটির ঠান্ডা লাগায় শ্বাস নিতে পারছিল না। স্থানীয় চিকিৎসক দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ায় ঢাকায় আনা হয়েছে।

আয়শা বেগম বলেন, গত এক সপ্তাহ ধরে আমার সন্তানের ঠান্ডা লাগে। এরপর শুধু কান্নাকাটি করতে থাকে। রাতভর কান্না করে। কী করবো দিশেহারা হয়ে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই। পরে জানতে পারি ওর নিউমোনিয়া হয়েছে। স্থানীয় ডাক্তারের পরামর্শে ওকে ঢাকায় এনে শিশু হাসপাতালে ভর্তি করেছি।

পাশের বেডে ইসমত আরা নামে চার বছরের এক শিশুকে ভর্তি করা হয়েছে। ঢাকার মিরপুরে থাকেন তারা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় গত দুইদিন আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইসমত আরার মা রাইসা বেগম বলেন, গত কয়েকদিন আগে শীত বেড়ে যাওয়ায় মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। গত তিনদিন আগে রাতে তার জ্বর আসে। এরপর জ্বর কমে আবার বাড়ছিল। তার সঙ্গে ডায়রিয়া দেখা দেওয়ার হাসপাতালে আনলে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে কিছুটা ভালো বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে ঠান্ডাজনিত কারণে ২৬৮ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তার মধ্যে গত এক সপ্তাহে এ সংখ্যা অনেক বেশি। শীতের প্রকোপ কিছুটা কমে যাওয়ায় আজ বুধবার হাসপাতালের আউটডোরে রোগীর সংখ্যা কিছুটা কম রয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. রিপওয়ানুল আহসান বুধবার গণমাধ্যমকে বলেন, হটাৎ করে শীত বেড়ে যাওয়ায় নবজাতক ও শিশুদের নানা ধরনের রোগ-ব্যাধি বেড়ে গেছে। আগে প্রতিদিন আউটডোরে ১০০ থেকে ১২০ জন রোগী আসলেও বর্তমানে ১৮০ থেকে ২২০ জন পর্যন্ত শিশু নানা ধরনের সমস্যা নিয়ে আসছে। তাদের মধ্যে দুই শতাংশ হাসপাতালে ভর্তি হচ্ছে।

তিনি বলেন, শীত বেড়ে যাওয়ায় শিশুদের কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। এজন্য শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে করে তাদের নানা ধরনের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা সম্ভব হবে।

পরামর্শ হিসেবে এই চিকিৎসক বলেন, এসময়ে নবজাতক ও শিশুদের মায়ের কাছাকাছি রাখতে হবে। ঘরের মেঝেতে সেঁতসেঁতে অবস্থায় রাখা যাবে না। শীতে তাদের কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুষম খাবারের পাশাপাশি তাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতে হবে। ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। এজন্য সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।

 

সম্পর্কিত খবর