শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

লোকসান থেকে মুনাফায় জেনারেশন নেক্সট ফ্যাশনস

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সায়। অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৩ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জেনারেশন নেক্সট ফ্যাশনস। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরেও যা একই ছিল। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ৯০ পয়সা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জেনারেশন নেক্সট ফ্যাশনসের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭০ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৫। এর মধ্যে ১৩ দশমিক ৮২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। ২৩ দশমিক ৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক ও বাকি ৬২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩ টাকা থেকে ৯ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও শেয়ারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩১ দশমিক ৯৩। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৩০ দশমিক ৮৭।

 

সম্পর্কিত খবর