ভোজ্যতেল ক্রয়ে আন্তর্জাতিক দরপত্র বাতিল করেছে মিশর

ভোজ্যতেল ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র বাতিল করেছে মিশরের রাষ্ট্রীয় শস্য ক্রয় সংস্থা জেনারেল অথরিটি ফর সাপ্লাই কমোডিটিস (জিএএসসি)। সম্প্রতি বেশি মূল্য পরিশোধ করে আন্তর্জাতিক বাজারের পরিবর্তে সস্তায় স্থানীয় সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেয় জিএএসসি। খবর বিজনেস রেকর্ডার।

জানা যায়, আন্তর্জাতিক দরপত্রে সবচেয়ে কম মূল্যে সরবরাহ করতে চাওয়া সয়াবিন তেলের দর দাঁড়ায় প্রতি টন ১ হাজার ৯৫৫ ডলার। ব্যবসায়ীরা বলছেন, মার্চে সর্বশেষ সয়াবিন তেলের ক্রয়মূল্যের চেয়ে এটি ৯ শতাংশ বেশি। ঐ সময় প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৭৮৮ ডলার।

 

জিএএসসি বিভিন্ন স্থানীয় উত্পাদনকারীদের নিকট থেকে ৫৬ হাজার ৫০০ টন সয়াবিন তেল ক্রয় করেছে। সম্প্রতি মিশরের সরবরাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটা জানানো হয়। ব্যবসায়ীরা জানান, এতে প্রতি টন সয়াবিন তেলের বিপরীতে স্থানীয় সরবরাহকারীদের পরিশোধ করা হয় ৩৫ হাজার ৫০০ মিশরীয় পাউন্ড (১ হাজার ৯২৪ ডলার ১২ সেন্ট)।

সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় পাম অয়েল রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া পণ্যটির রফতানি নিষেধাজ্ঞা দেয়। এর প্রভাবে সয়াবিন তেলসহ সকল ধরণের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে বেশ বাড়তির দিকে চলে যায়। এছাড়াও শীর্স সূর্য্যমূখী তেল রফতানিকারক দেশ ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ও শীর্ষ সয়াবিন রফতানিকারক দেশে আর্জেন্টিনায় খড়া পরিস্থিতি ভোজ্যতেলের বাজারে বেশ প্রভাব রেখেছে।

 

 

সম্পর্কিত খবর