শিরোনাম
down of head

লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩১ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ২০ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার।

১৬ কোটি ৯২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এপেক্স ফুডস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দি এক্‌মি ল্যাবরেটরিজ, আইপিডিসি ফাইন্যান্স, টেকনো ড্রাগস, মালেক স্পিনিং মিলস্‌, ইভিন্স টেক্সটাইল, এনভয় টেক্সটাইলস্‌ এবং ওরিয়ন ইনফিউশন।

সম্পর্কিত খবর