শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

লঞ্চে নির্বিঘ্ন যাত্রা, হয়রানির খবর নেই

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নৌপথে ধীরে ধীরে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।ঈদের ছুটি উপলক্ষে যাত্রী হয়রানির তেমন কোনো খবর পাওয়া যায়নি। বিআইডব্লিউটিএ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও কঠোর মনিটরিংয়ের কারণে এমন নির্বিঘ্নে যাত্রা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বন্দরে দায়িত্বরত কর্মকর্তারা।

বৃহস্পতিবার দেশের সবচেয়ে বড় নদীবন্দর সদরঘাটে যাত্রীদের চাপ তেমন দেখা না গেলেও শুক্র এবং শনিবার যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন ওই কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘা‌টে সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে আসতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। ছুটি শেষ হলেও ধীরে ধীরে মানুষ আসছেন। নৌযানগুলোতে ছিল না তেমন কোনো ভিড়।

শুক্রবার ও শনিবার কিছুটা ভিড় দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবার ঈদে যাত্রী ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতেও দেখা যায়নি। নির্ধারিত পরিমাণ যাত্রী নিয়েই প্রতিটি লঞ্চ গন্তব্যে চলাচ‌ল করছে। পদ্মা সেতুর প্রভাবে এবারের ঈদে অতিরিক্ত যাত্রীর চাপও ছিল না। তাছাড়া লঞ্চগুলোতে যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিআইড‌ব্লিউ‌টিএ’র আপ্রাণ প্রচেষ্টায় এবার ঈদে নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পেরেছেন বলে জানিয়েছেন লঞ্চ যাত্রীরা।

বরিশাল থেকে আসা যাত্রী মো. হোসেন বলেন, বরিশাল থেকে গাড়িতে অল্প সময়ে ঢাকা আসতে পারলেও দীর্ঘদিন লঞ্চে চলাচলের অভ্যাস। তাছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য লঞ্চে এসেছি। অন্যান্য বছরে তুলনায় এবার লঞ্চে তেমন একটা ভিড় ছিল না। খুব আরামে লঞ্চে যাতায়াত করতে পেরে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। এ ধারা অব্যাহত রাখার দাবি জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, অনেকে বলছেন যে পদ্মা সেতু উদ্বোধনের পরে লঞ্চের যাত্রী পাওয়া যাবে না। কিন্তু আমরা ঈদ উপলক্ষে দেখলাম যে, প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে এবং সর্বোচ্চ ১৫৮টি লঞ্চ চলাচ‌ল করেছে।

তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিআইডব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারীদের কঠোর তৎপরতায় যাত্রীসেবার মান বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর