শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

ঋণে জর্জরিত যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘ঋণে জর্জরিত’ এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় সেনবাগ থানায় ১টি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

নিহত মো. হারুনুর রশিদ (৩৫) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের মিজি বাড়ির মৃত ছাদু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঋণের বোঝা সইতে না পেরে বসত বাড়ির সামনে থাকা আম গাছের ঢালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওসি আরো জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর