শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনিস রাজকুমারী

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।

মঙ্গলবার সকালে রাজকুমারী ম্যারি কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

প্রথমে তিনি উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে যান। পরে ৬ নম্বর ও ৮ নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

সেখানে রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ নেন।

এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড় শরনার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ডেনিশ রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনযাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন।

রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় এবং বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্হানীয় জনগোষ্ঠীর মাঝে ডেনিস রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন।

এর আগে সোমবার বিকেলে ডেনিস রাজকুমারী একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছান। বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

সম্পর্কিত খবর