শিরোনাম
স্বদেশ লাইফ: কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

অষ্টম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয় : তথ্যমন্ত্রী

যেসব পত্রিকায় ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়নি, সেগুলোকে সরকারি ক্রোড়পত্র দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি, তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, সেটি নিয়েও ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী।

সম্পর্কিত খবর