শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

রূপালী ও বেসিক ব্যাংকের অনিয়মে ক্ষোভ

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বিভিন্ন ব্যাংকে মেয়দোত্তীর্ন ঋণ থাকা সত্বেও সেই প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, ঋণের কিস্তি পরিশোধ না করা সত্বেও ঋণ নবায়ন, ঋণ আদায় না করে সুদ মুওকুফ এবং পুণ ঋণ তফশিল করা, রপ্তানী বিলের টাকা আদায় না করা, ঋণের টাকা আত্মসাত্, বারবার মালিকানা পরিবর্তন সত্বেও অপর্যাপ্ত জামানতের ভিত্তিতে ঋণ বিতরণ, ফোর্সড লোন ও পিসি লোনের শর্ত একিভূত করে সেই ঋণ পুণ তফসিলের মতো ঘটনায় কমিটি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের ঋণ পুণতফসিল মনিটরিং করার এবং অনাদয়ী ১০৩ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা আদায়ের টাকা সুপারিশ করা হয়। এছাড়া দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করন কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান অংশনেন।

বৈঠকে রূপালী ব্যাংক লিমিটেডের কয়েকটি শাখা ও বেসিক ব্যাংক লিমিটেডের একটি শাখার ২০১২-১৩ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর অডিট আপত্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটি নিবন্ধিত চাটার্ড একাউন্টেন্ট ফার্ম কর্তৃক রূপালী ব্যাংক লিমিটেড ও বেসিক ব্যাংক লিমিটেড-এর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় হিসাব ও লাভ-লোকসান হিসাব সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করে। বৈঠকে ৭টি আপত্তির বিষয়ে প্রশ্ন-উত্তর ও জেরা পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে কমিটি ৩টি আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে। এছাড়া অনিষ্পন্ন আপত্তিসমূহের অনাদায়ী টাকা আদায় এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, রূপালী ও বেসিক ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর